সুনামগঞ্জে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ সভা

সীমান্তে পুশইন, চোরাচালান ও মানবপাচার ঠেকাতে সুনামগঞ্জে রাত্রিকালীন সভা করছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) ২৮ ব্যাটালিয়ান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ানের আওতাধীন বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ শহীদ মিনার এলাকাতে এ রাত্রিকালীন সভা অনুষ্ঠিত।

বিজিবি সূত্রে জানা যায়, পুশইন, চোরাকারবার, মানববপাচার ঠেকাতে স্থানীয় জনগণের সঙ্গে রাত্রিকালীন জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সহকারী পরিচালক সেলিম রানা এ সভায় জনগণকে পুশইন, চোরাচালান, অবৈধভাবে গরু ও সুপারির চালান প্রতিরোধে সচেতন ও সতর্ক করেন।

এছাড়াও আন্তর্জাতিক সীমা রেখা জিরো লাইন এলাকায় ঘোরাফেরা করা থেকে বিরত থাকা, সন্দেহভাজন কোনো ব্যক্তি বা কাজ সংগঠিত হলে তাৎক্ষণিক নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল জাকারিয়া কাদির বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ, পুশইন ঠেকাতে ও সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বিজিবি। তবুও স্থানীয়দের সহায়তা আমাদের অত্যন্ত প্রয়োজন। সীমান্তের সুরক্ষা নিশ্চিতে আমারা স্থানীয়দের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *