হলিউডে শোকের ছায়া। ৮৬ বছর বয়সে মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন সহশিল্পী ও ভক্তরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্যাট্রিকের মৃত্যুর খবর জানান তার মুখপাত্র। বিবৃতিতে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। আলঝেইমার ও লুই বডি ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান।
দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা প্যাট্রিককে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেতা ইয়ান ম্যাককেলেন।
‘এক্স-মেন’ চলচ্চিত্রে প্যাট্রিকের সঙ্গে অভিনয় করেছেন ইয়ান ম্যাককেলেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাদের বন্ধুত্ব। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টে বন্ধুকে স্মরণ করেন তিনি। তুলে ধরেন তাদের প্রথম পরিচয়, মঞ্চনাটকের প্রতি ভালোবাসা এবং প্যাট্রিকের বর্ণাঢ্য অভিনয়জীবনের নানা স্মৃতি।
ম্যাককেলেন জানান, তরুণ বয়সে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে কাজ করার সময় প্যাট্রিকের সঙ্গে তার পরিচয় হয়। পরে ‘স্টার ট্রেক’-এ অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর প্যাট্রিকের ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হয়।
‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট।
