দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এলপি গ্যাসের নতুন এই দাম ঘোষণা করে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং কমিশন নির্ধারিত নতুন মূল্যহার অনুযায়ী এই দাম বাড়ানো হয়েছে; যা আজ সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব মো. নজরুল ইসলাম সরকার।
বাংলাদেশ বিনিয়োগ
