রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জন আটক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জন আটক করেছে পুলিশ। একই সময়ে ৩৫টি মামলা করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটকদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৭৮ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ ১৬৫ জন, গুলশান বিভাগ ৫০ জন উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে আটক করে।

অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ১টি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০৫৪ পিস ইয়াবা, ৬টি মোবাইল ফোন ও ১জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

 

আকতার হোসেন বলেন, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।