৩৭ বছরে অপু বিশ্বাস, ‘বার্থডে গার্ল’ নাকি ‘বার্থডে লেডি’?

৩৭ বছরে পা দিয়ে জন্মদিনে তিন রকম সাজে ভক্তদের নজর কাড়লেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কখনো সাদাকালো আবহে স্টাইলিশ ‘বার্থডে গার্ল’, কখনও ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে ভালোবাসার মুহূর্ত জন্মদিনজুড়ে নানা রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তবে তার সাজের প্রশংসার পাশাপাশি ‘বার্থডে গার্ল’ পরিচয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

রোববার (১২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে জন্মদিন উদ্‌যাপনের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন ঢালিউড কুইন।

সাদাকালো আবহে তোলা ছবিতে হাতে কেক নিয়ে একের পর এক পোজ দিয়েছেন অপু বিশ্বাস। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘বার্থডে গার্ল’। এর আগে জন্মদিনের আগাম বার্তা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে নতুন বছরকে স্বাগত জানিয়ে অপু লিখেছেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’

অপুর জন্মদিন উদ্‌যাপন শুরু হয় শনিবার দিবাগত রাতে, রোববারের প্রথম প্রহরে। বিশেষ এই দিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কাটেন তিনি। সেই কেকে লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ মায়ের প্রতি ছেলের ভালোবাসার এই বার্তাও ভক্তদের নজর কেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *