আবেগ নয়, আইনি প্রক্রিয়াই টঙ্গীর মাদ্রাসার ঘটনাটির সমাধান হওয়া উচিত

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, গাজীপুরে একটি মাদ্রাসার শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনা আবেগ দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত।

রোববার (২৫ অক্টোবর) সুপ্রিমকোর্টে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের আচরণ আরও দায়িত্বশীল হওয়া উচিত। পাশাপাশি শিক্ষকরা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে শিক্ষকদের প্রকৃত মর্যাদা ক্ষুণ্ন হয়।

এসময় আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না বলে উল্লেখ করেন রুহুল কুদ্দুস কাজল।

মামলার জট কমানোর বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার জট কমানোর জন্য সুপ্রিম কোর্টের বাৎসরিক ছুটি আরও কমিয়ে আনা উচিত। এ বিষয়ে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে।