নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালু বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ৯ জন ও হাসপাতালে নেয়ার পর একজন মারা গেছেন।
তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
