মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ সীমিত করার পদক্ষেপ আরও জোরদার করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মাইক্রোসফট, বড় কয়েকটি তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং সফটওয়্যার নির্মাতা অ্যাডোবির জন্য গুরুত্বপূর্ণ একটি গ্রিন কার্ড কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দেশটির শীর্ষ নয়টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নেয়া এ পদক্ষেপের মাধ্যমে বিদেশি কর্মীদের অভিবাসন কর্মসূচি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়াল ট্রাম্প প্রশাসন। প্রশাসনের দাবি, এসব উদ্যোগের লক্ষ্য ব্যবস্থার অপব্যবহার ঠেকানো এবং মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষিত রাখা।

ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে বিদেশে জন্ম নেয়া মানুষের সংখ্যা কমানো এবং দেশটিতে স্থায়ী বসবাস ও নাগরিকত্ব পাওয়ার পথ সীমিত করার উদ্যোগ নিয়ে আসছেন ট্রাম্প। এবারের পদক্ষেপ দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রযুক্তি খাতে কর্মরত বিদেশিদের জন্য গ্রিন কার্ড পাওয়ার প্রচলিত পথ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, যুক্তরাষ্ট্রে কোনো প্রতিষ্ঠানই মাইক্রোসফটের চেয়ে বেশি এই ব্যবস্থার অপব্যবহার করেনি।’

ভ্যান্সের দাবি, গত বছর মাইক্রোসফট যুক্তরাষ্ট্রের ছয় হাজার কর্মীকে ছাঁটাই করেছে। একই সময়ে প্রতিষ্ঠানটি এইচ-১বি অস্থায়ী কর্মী ভিসার আওতায় ছয় হাজার ৩০০ কর্মী নিয়োগের সুযোগ পেয়েছে এবং প্রায় তিন হাজার গ্রিন কার্ডের সুবিধা নিয়েছে।

তবে ভ্যান্সের এ বক্তব্যের বিষয়ে মাইক্রোসফটের প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ভ্যান্সের বক্তব্যের কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের জন্য অবদান রাখায় প্রযুক্তি খাতের কয়েকজন ধনকুবেরকে সম্মানিত করেন ট্রাম্প। তাদের মধ্যে ছিলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। একসময় এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে ছিলেন নাদেলা। একই ধরনের ভিসা নিয়ে দেশটিতে এসেছিলেন সম্মাননা পাওয়া আরেক প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও। সম্মানিত অন্য তিন প্রধান নির্বাহী কর্মকর্তারও জন্ম যুক্তরাষ্ট্রের বাইরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *