হরমুজে বিস্ফোরণ, ইরানে হামলা নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলে ‘ব্যাপক বিস্ফোরণের’ খবর দিয়েছে ইরানের সংবাদমাধ্যম। বার্তা সংস্থা ফার্সের বরাতে জানা গেছে, অননুমোদিত পথে চলাচলকারী তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত করে থাকতে পারে।

এদিকে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম দাঁড়িয়েছে ১০৪ দশমিক ২৮ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৯১ দশমিক ৪৯ ডলার।

অন্যদিকে, ইরানের তেল বিক্রিতে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এরই মধ্যে ২৭টি প্রতিষ্ঠান, ছয় ব্যক্তি ও ২২টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *