আকিকার গোশত মা-বাবা খেতে পারবেন। অনেকের ধারণা, আকিকার গোশত মা-বাবা খেতে পারবেন না। কিন্তু এ ধারণার ইসলামি শরিয়তে কোনো ভিত্তি নেই।
রসুলুল্লাহ সা. বলেন, ‘ছেলের পক্ষ থেকে দুটি সমমানের বকরি এবং মেয়ের পক্ষ থেকে একটি বকরি আকিকা করতে হবে।’
(সুনানে আবু দাউদ, হাদিস ২৮৩৪)
আকিকার গোশত থেকে মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি, আত্মীয়স্বজন– সবাই খেতে পারেন। পাশাপাশি গরিব-মিসকিনদেরও দেয়া যায়।
কোরবানির মতো আকিকার গোশতও পরিবার, আত্মীয়স্বজন ও দরিদ্রদের মধ্যে বণ্টন করা উত্তম। তবে নির্দিষ্ট অনুপাতে ভাগ করা বাধ্যতামূলক নয়।
