জ্বালানিসহ সকল সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

পর্দা উঠেলো নিউইয়র্কে বিশ্বমঞ্চের। বিশ্বকূটনীতির এই কেন্দ্রে অভিষেক হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের। যেখানে জড়িয়ে আছে তার বাবা-মায়ের স্মৃতিও।

যুক্তরাষ্ট্রের সময় সকাল ৯টায় শুরু হয় জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী আয়োজন। এত, বাংলাদেশের ১৮ কোটি মানুষের বার্তা নিয়ে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান।

এর আগে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিবের দেয়া প্রাতরাশে অংশ নেন তিনি।

পরে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি, ভুটানের প্রধানমন্ত্রী এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক।

তিনি বলেন, এই মিটিংয়ের মধ্যে বাংলাদেশ বিশ্বব্যাংকের সঙ্গে যে পার্টনারশিপ, যে রিলেশনশিপ সেগুলো আলোচনা হয়েছে। তেল, গ্যাস সাপ্লাই চেইন ইত্যাদির কারণে, সেখানে বিশ্বব্যাংকের রোল কি থাকবে, সেখানে বিশ্বব্যাংক এগিয়ে আসতে রাজি আছে এবং সাপোর্ট দেবে। আমাদের যে ডেভেলপমেন্ট ট্রাজেক্টরি সেটা অব্যাহত রাখতে হবে। সেটা যাতে সাপ্লাই চেইনের কারণে ব্যাহত না হয়, এটা নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংক কাজ করবে।

মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে আগত বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *