ত্রিপুরা থেকে পাঞ্জাব যাওয়ার পথে ৪ রোহিঙ্গা আটক

ভারতের ত্রিপুরা থেকে পাঞ্জাব যাওয়ার পথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, মিয়ানমার থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করেন তারা।

জানা গেছে, শুক্রবার রাতে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস নামক ট্রেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালে ট্রেনে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান পরিচালনা করে আরপিএফ এবং জিআরপি। সেই অভিযানেই আটক করা হয়েছে করা হয় চারজনকে।

আটক করা হয়েছে চারজনের নাম, মোহাম্মদ সালাম (২৬), মোহাম্মদ সুফায়েদ (১৮), মোফিজুর রহমান (১৭) ও জয়নুব বিবি (১৭)। ট্রেনটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে পাঞ্জাবের ফিরোজপুর যাচ্ছিল।

আরপিএফ সূত্রে জানা যায়, তল্লাশির সময় সন্দেহের ভিত্তিতে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা তাদের মিয়ানমারের ঠিকানা পুলিশের হাতে তুলে দেয়।

আরপিএফ থেকে নিজেদের হেফাজতে নেয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসন বলছে আটক চারজনের কাছ থেকে উদ্ধার হওয়া নথিপত্র আসল না নকল তা যাচাই করে দেখা হচ্ছে। একটা বিষয় পরিষ্কার তারা দীর্ঘদিন মিয়ানমার থেকে অনুপ্রবেশের পর বাংলাদেশ অবস্থান করছিল। বাংলাদেশেও স্থানীয় নথিপত্র কিছু বানিয়ে নিয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারা ভারতের পাঞ্জাবে যাওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে কোনও সংগঠিত মানব পাচার চক্র কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *