রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২৪ জন গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরো ১২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।