জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে : ভারতীয় হাইকমিশনার

জাতিসংঘের সংস্কার নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি আরো জানান, জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমান অনেক কথা বলছেন।এ বিষয়ে কী ধরনের সংস্কার প্রয়োজন এবং কী করা যেতে পারে, তা জানতেই তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতিকে শুভেচ্ছা জানাতেই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন। ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে শুভেচ্ছা জানাতে পেরে তিনি আনন্দিত।

ভারতীয় হাইকমিশনার বলেন, জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় সংস্থা। তাই এর সংস্কার নিয়ে আলোচনা সবার জন্যই গুরুত্বপূর্ণ। খলিলুর রহমানের জাতিসংঘে কাজের অভিজ্ঞতা রয়েছে।

তিনি জানান, ফুটবল ম্যাচের সময়ও তাদের দেখা হয়েছিল। সেই সূত্রে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল।