‘কারও উসকানিতে পা দেব না, গায়ে আঘাত লাগলে লংমার্চ সার্থক’

আঘাত এলেও জনগণকে সঙ্গে নিয়ে লংমার্চ সফল করা হবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘কারও উসকানিতে পা দেব না, গায়ে আঘাত লাগলে লংমার্চ সার্থক।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চের সবশেষ প্রস্তুতি নিয়ে বৈঠক বসেন নেতারা। বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলনে আসেন জামায়াত নেতারা।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘রংপুরের লংমার্চে কোন বাধা এলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’

এ সময় লংমার্চ ঘিরে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।’

চট্টগ্রামের পর রংপুরের লংমার্চের প্রস্তুতি নিয়ে গেল কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠকে বসেন ১১ দলীয় ঐক্য জোটের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *