আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস, অধিকার ও সংস্কৃতি সংরক্ষণের আহ্বান

আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর প্রয়োজনীয়তা, অধিকার ও তাদের জীবনমান সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর এ দিনটি পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৪ সালের ডিসেম্বরে ৪৯/২১৪ নম্বর প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুমোদন করে।

১৯৮২ সালে জেনেভায় জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীবিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের স্মরণে ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

আদিবাসী জনগোষ্ঠীর জ্ঞানব্যবস্থা, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরতে ইউনেস্কো বিভিন্ন গবেষণা ও কর্মসূচির মাধ্যমে কাজ করছে। বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগ ও তথ্যক্ষেত্রেও আদিবাসী ও স্থানীয় সম্প্রদায়ের জ্ঞানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। রাজধানী ঢাকা, পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আলোচনা সভা, গণসমাবেশসহ নানা আয়োজন করেছে আদিবাসী, সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো।

দিবসটির কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *