নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য আমি, দেবে কিনা জানি না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) বলেছেন, তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, তবে তিনি এই পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করবে নরওয়েজিয়ান নোবেল কমিটি। ট্রাম্প বলেছেন, ‘এ বিষয়ে তাদের সিদ্ধান্ত কী হবে, তা আমি জানি না। আমার মতো মানুষদের এটি না দেওয়ার ব্যাপারে তাদের একটা পরিচিতি বা খ্যাতি রয়েছে।’

ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প বারবার বলে আসছেন যে, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি পাওয়ার যোগ্য তিনি।

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এখন সেই সময়টি এসেছে। তবে গতবার যিনি এটি (শান্তিতে নোবেল) পেয়েছিলেন, তার কাছ থেকে পরোক্ষভাবে এটি গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করেছিলাম; তিনি বলেছিলেন যে ইতিহাসের আর কারও চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্পই এটি পাওয়ার বেশি যোগ্য।’

ভেনেজুয়েলায় নিজের প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার আশায় ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো গত জানুয়ারিতে তার পাওয়া ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পকে দিয়েছিলেন।

ট্রাম্পের ভাষ্য, দায়িত্ব গ্রহণের পর আটটি সংঘাতের ঘটনায় জড়িয়ে পড়া বা সমাধানের কারণে তারই এই পুরস্কারটি পাওয়া উচিত।

কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতাদের দাবি, তারা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। যদিও তা যাচাই করার কোনো উপায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *