বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মৃত্যুবরণ করেন তিনি।


মৃত্যুকালে নানা পাটেকরের বয়স হয়েছিল ৭৫ বছর।


হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভোর ৫টা ২০ মিনিটে হৃদ্‌রোগে আক্রান্ত হন বর্ষীয়ান এই অভিনেতা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় গোয়ার ডোনা পাওলার এক বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসক প্রায় ৪৫ মিনিট ধরে তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায়নি।


অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

নানার আসল নাম বিশ্বনাথ পাটেকর। তবে অভিনয়জীবনে নানা নামেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমা দিয়ে বলিউডে নানার অভিনয়জীবনের সূচনা হয়।


হিন্দি ও মারাঠি ভাষায় একাধিক সিনেমা করেছেন তিনি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেতা।

নানা পাটেকরের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে-‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘আব তাক ছাপ্পান’, ‘ওয়েলকাম’, ‘নটসম্রাট’ ও ‘রাজনীতি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *