দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসেছে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। মধ্যরাতের কোনো নির্বাচনে নয়।’
তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, তাবেদার রাষ্ট্র করতে চায় তাদের বিরুদ্ধে বিএনপি কঠিন বেরিকেড তৈরি করবে।’
এ সময় জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া বক্তব্যের জন্য অভিনন্দন জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বলেন, ‘সারা বিশ্বের শান্তিকামী মানুষের অন্তরের কথা প্রতিধ্বনিত করেছেন তারেক রহমান।’
