জার্মানির বিদায়ের পর আবেগঘন বার্তা স্পর্শিয়ার

অর্চিতা স্পর্শিয়া প্রিয় দল জার্মানির বিশ্বকাপ থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

নিজের পোস্টে স্পর্শিয়া লিখেছেন,

‘হারো, ভালো খেলে হারো। হারো, বড় টিমের কাছে হারো। এভাবেই হতাশ (ডিসঅ্যাপয়েন্ট) করতে থাকো, তবুও আমি সমর্থন করে যাব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকেই ভালোবাসি।’

সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করে তিনি আরও লেখেন,

‘একদিন এই জার্মানি দল তাদের আগের গৌরব ফিরে পাবে, ঠিক তাদের আগের মহান প্রজন্মের মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আপাতত বাই বাই!’

জার্মানির বিদায়ের ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর। পুরো ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল জার্মানি। তারা মোট ২১টি শট নেয়, যেখানে প্যারাগুয়ের শট ছিল মাত্র সাতটি।

অতিরিক্ত সময়ের শেষদিকে জার্মানির সম্ভাব্য জয়সূচক গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) পর্যালোচনায় বাতিল হয়ে যায়। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

শুটআউটে প্রথমদিকে প্যারাগুয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে আন্তোনিনো সানাব্রিয়া ও ফাবিয়ান বালবুয়েনা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। এরপর লড়াই গড়ায় সাডেন ডেথে।

সাডেন ডেথে জার্মানির জোনাথন টাহর শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে হোসে কানালে জয়সূচক কিক থেকে প্যারাগুয়েকে স্মরণীয় জয় এনে দেন এবং নিশ্চিত করেন শেষ ষোলোতে জায়গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *