জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজের আহ্বান সেতুমন্ত্রীর

জনগণকে কেন্দ্র করে দেশের সমৃদ্ধি অর্জনে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার রাজধানীর রায়েরবাজারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের প্রাপ্তিকেই রাজনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করতে হবে। দীর্ঘ সময় নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার পর এখন নেতাকর্মীদের ব্যক্তিস্বার্থ নয়, বরং দেশের সমৃদ্ধি ও জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।

আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর অবদান স্মরণ করে সেতুমন্ত্রী বলেন, নজরুল শুধু একজন সাহিত্যিকই নন, তিনি ছিলেন একজন সচেতন রাজনৈতিক ব্যক্তিত্বও। তবে জাতীয় কবির অবদানকে যথাযথভাবে মূল্যায়ন ও স্মরণ করতে আমরা এখনো পুরোপুরি সফল হতে পারিনি বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *