বিয়ের সাজে বুবলী, এবার ভক্তদের আবদার কন্যা শারলিনকে দেখার

চলতি মাসেই কন্যা সন্তানের মা হওয়ার খবর প্রকাশ্যে এনে আলোচনায় আসেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। দীর্ঘদিন ব্যক্তিগত বিষয় আড়ালে রাখার পর এবার নতুন এক ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কাড়লেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে পার্পেল রঙের পোশাকে বিয়ের সাজে দেখা যায় বুবলীকে। ছবি প্রকাশের পর ভক্তরা তার সৌন্দর্য ও নতুন লুকের প্রশংসা করেন। পাশাপাশি অনেকেই নবজাতক কন্যা সন্তানের ছবি দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

মন্তব্যের ঘরে একাধিক ভক্ত লিখেছেন, তারা বুবলীর মেয়েকে দেখতে চান এবং কবে শিশুকন্যা শারলিনের ছবি প্রকাশ করা হবে তা জানতে চেয়েছেন। তবে এসব প্রশ্নের কোনো উত্তর দেননি অভিনেত্রী।

নতুন ফটোশুটের মাধ্যমে প্রশংসায় ভাসলেও, ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু এখন বুবলীর কন্যা সন্তানকে ঘিরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *