২২ বছর পর জামিনে মুক্ত শ্রমিক নেতা নুরুল আমিন

মিথ্যা মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছে টঙ্গীর শ্রমিক নেতা নুরুল আমিন। আলোচিত টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় জামিন পাওয়ার পর কাশিমপুর কেন্দ্রীয় জেল কারাগারের মূল ফটকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছেন অনুসারীরা।

নুরুল আমিন টঙ্গী থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং টঙ্গী ন্যাশনাল ফ্যান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।

মুক্তির পর নুরুল আমিন বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে আসামি করে দীর্ঘ সময় তার ওপর নির্যাতন করেছে বিগত সরকার। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই প্রত্যাশাও করেন তিনি।

স্বজনরা জানান, জেল কোটের ৫৬৯ ধারায় বন্দিমুক্তির বিধানে ২২ বছর জেল কারাগারে থাকায়, বন্দিমুক্তির জন্য চিঠি পাঠানো হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় যাচাই-বাছাই করে তাকে গতকাল সোমবার মুক্তি দেওয়া হয়।

এর আগেও প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহরের সামনে নুরুল আমিনের মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *