সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসনের লিফট ছিঁড়ে আহত ৩

রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসনের এক নম্বর ভবনে লিফট ছিঁড়ে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার সময় এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, এক নম্বর ভবনের ৫তলা থেকে লিফট ছিঁড়ে নিচে পড়ে যান তিনজন। এর মধ্যে একজনের দুই পা, একজনের এক পা ভেঙে গেছে, আরেকজন আশঙ্কামুক্ত রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ভবনটির বাসিন্দাদের অভিযোগ, ভবনগুলো নির্মাণের পর থেকেই প্রায় প্রতিটি লিফটেই সমস্যা ছিল। যথাযথ কর্তৃপক্ষ বরাবরা আবেদন করেও কোনো সমাধান মেলেনি। একমাস আগে আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি পরিদর্শনে এলেও কোনো ব্যবস্থাই নেয়া হয়নি।

লিফটগুলো পরিচালনার দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী সৈয়দ এস্কান্দর আলী জানান, রক্ষণাবেক্ষণ ও সমস্যা সমাধানে বেশ কয়েকবার উদ্যোগ নিলেও ফান্ডিং না মেলায় যথাযথ ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *