রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৩৩ জন ছাড়পত্র পেয়েছেন। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন। 

মৃত নারী হলেন ফারজানা খাতুন (২৩)। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি এলাকার বাসিন্দা ও গৃহিণী। গত ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা ৫০ মিনিটে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা ২২ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৩ জন নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত রয়েছে। একই সময়ে ৩৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। তবে এ সময়ে একজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *