দেশের পরিকাঠামো দেখেই মা হওয়া নিয়ে সন্দিহান ছিলাম: সোহিনী সরকার

একসময় প্রশ্ন করেছিলেন, ‘কোন দেশে মা হব?’ দেশের পরিকাঠামো ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সংশয়ে মাতৃত্ব নিয়েই ভয় পেয়েছিলেন সোহিনী সরকার। অথচ সেই সোহিনীই এখন সাত মাসের অন্তঃসত্ত্বা, ছোট্ট অতিথির অপেক্ষায় দিন গুনছেন।

সোহিনী জানান, মা হওয়ার ইচ্ছা তার মনে সবসময়ই ছিল। তবে দেশের পরিস্থিতি নিয়ে একসময় ভয় কাজ করত। এখন সেই ভাবনা অনেকটাই বদলে গেছে। সোহিনীর কথায়, ‘এখন মনে হয়েছে, আমি সামলে নেব।’

২০২৪ সালের জুলাই মাসের ১৫ তারিখ ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেছিলেন সোহিনী ও শোভন। আর দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই জানিয়েছিলেন, তাদের জীবনে আসছে নতুন অতিথি। । এখন কাজ ও শুটিং সামলে বাড়িতেই বিশ্রামে সময় কাটছে তার। ঘুম, সিনেমা-ওয়েব সিরিজ দেখা আর অনাগত সন্তানকে ঘিরে নানা ভাবনাতেই কাটছে দিন।

তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থামাননি সোহিনী। ‘বহুরূপী’ ছবির পুরো শুটিং করেছেন গর্ভাবস্থায়। অভিনয় করেছেন ‘অজেয়া’ ওয়েব সিরিজেও। এমনকি ওই সময় প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।

গর্ভাবস্থাকে অসুস্থতার মতো দেখার সামাজিক প্রবণতারও সমালোচনা করেছেন সোহিনী। নিজের অভিজ্ঞতায় অবশ্য শুটিংয়ের শুরুতে ক্লান্তি ও এনার্জির ঘাটতি অনুভব করেছিলেন। প্রথম তিন মাস চিকিৎসকের পরামর্শে খবরটি কাউকেও জানাননি।

আউটডোর শুটিংয়ে স্ত্রীকে আগলে রেখেছেন শোভন। খাবারও তৈরি করে দিতেন তিনি। মজা করে সোহিনী জানান, মাঝে মাঝে শোভনকে দেখেই তার মনে হতো, যেন শোভনই অন্তঃসত্ত্বা!

একসময় মাতৃত্বকে ঘিরে ভয় ছিল, ছিল অনেক প্রশ্নও। এখন সেই জায়গায় এসেছে নতুন স্বপ্ন। সোহিনী ও শোভনের একটাই চাওয়া তাদের সন্তান যেন ভালোভাবে বেড়ে ওঠে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *