রাজধানীর মিরপুর-১০ এ পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত ছিল।
এর আগে আজ রোববার (১ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পোশাকশ্রমিকরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা দাবি করছেন। সেই দাবি আদায়ে সড়ক অবরোধের একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।
এদিকে আজ সচিবালয়ে শ্রমিকদের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
