ডেঙ্গু প্রতিরোধে কড়াইলে জামায়াতের মশারি বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিএনসিসির কড়াইল এলাকায় মশারি বিতরণ করেছেন ডা. এস এম খালিদুজ্জামান। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ৮ ঘটিকায় বনানী মডেল হাই স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনসাধারণের মাঝে মশারি বিতরণ করেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘এ দেশের মানুষ আজ বড় অসহায়। এখানে যাদের ক্ষমতা আছে, আইন তাদের পক্ষে। আজ আপনার কাছে চাঁদা চাইবে, না দিলে মারধর করা হবে, রড দিয়ে মারধর করে মেরে ফেলবে, অফিস ভাঙচুর করবে। এই শোষক গোষ্ঠী ক্ষমতায় বসে জনগণকে শোষণ করছে। তাই এমন মানুষের হাতে নেতৃত্ব দিতে হবে, যারা আপনাদের সমস্যা বুঝবে এবং তা সমাধান করবে। ’

চিকিৎসাব্যবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশের সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা পায় না। হাসপাতালগুলোতে ঠিকভাবে সেবা দেওয়া হয় না। কিন্তু আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, সেখানের চিকিৎসাব্যবস্থা কত সুন্দর।’

তিনি বলেন, আগামী দিনে জনগণ আর চাঁদাবাজ-দুর্নীতিবাজদের সমর্থন করবে না, ইনশাআল্লাহ। 

ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় তিনি বলেন, ‘যেসব জায়গায় পানি জমে থাকে, সেখানে পানি জমে থাকতে দেওয়া যাবে না। এসব পানিতেই এডিস মশা জন্মায়। সুতরাং আমাদের আশপাশে পানি ও ময়লা যেনো না জমে থাকে, সর্তক ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী মুহাম্মদ ইয়াছিন আরাফাত। এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও গুলশান জোনের সহকারী পরিচালক হেদায়েত উল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য গোলাম মোস্তফা কাইয়ুম, মু. জয়নাল আবেদীন, মু. আতিকুল ইসলাম, শাহজাহান সরকার, মাও. আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, হাফেজ গোলাম আজম শাহীন প্রমুখ। 

মশারী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান পশ্চিম থানা আমীর মাও. মাহমুদুর রহমান আজাদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন গুলশান পশ্চিম থানা সেক্রেটারী মুহাম্মদ ইসমাইল হোসেন। বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মু. সাইফুল ইসলাম।

একইভাবে বনানী ও ভাষানটেক থানায়ও মশারী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *