ধর্মের লেবাস ধরে কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করতে চায়: চিফ হুইপ

ধর্মের লেবাস ধরে কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। তিনি বলেছেন, ‘তারা ছোটখাটো বিষয়কে অনেক বড় করে সামনে নিয়ে আসে। তাদের অনেকে রয়েছেন গুপ্ত বাহিনী, অনেকে বট বাহীনি।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি জিয়ারত ও দোয়া শেষে তিনি এমন মন্তব্য করেন।

চিফ হুইপ বলেন, ‘সংবিধান সংশোধনে বিসমিল্লাহ ফিরে আসবে।’

তিনি বলেন, ‘সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখার জন্য যেকোন কঠোর ব্যবস্থা সরকার নিবে।’

তিনি আরও বলেন, ‘যারা দেশ থেকে পালিয়েছে, তারা ওৎ পেতে আছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করতে চাইছে।’

নূরুল ইসলাম মণি বলেন, ‘সরকার সবাইকে সুযোগ দিচ্ছে, তবে সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। বিশৃঙ্খলাকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *