চব্বিশের পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করার পরিকল্পনা করছে: রিজভী

চব্বিশের পরাজিত শক্তি দেশব্যাপী কৃত্রিমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে ফোন করে এই দেশে সন্ত্রাসী ভাড়া করে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছে।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গুলশানে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না, সার্বভৌমত্ব দুর্বল ছিল। এই বাংলাদেশের স্বাধীনতাকে আর কেড়ে নিতে দেয়া হবে না, সার্বভৌমত্বকেও আর দুর্বল করতে দেয়া হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *