নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি

পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও প্রথম সারির অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। বিশ্বজুড়ে ‘তেরে বিন’ নাটকে ‘মীরব’ চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। বাংলাদেশসহ পুরো উপমহাদেশেই তার ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন একটাই- কবে এবং কোন প্রজেক্ট দিয়ে ছোট পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

কিছুদিনের বিরতি কাটিয়ে এবার একগুচ্ছ নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন ইয়ুমনা। পুরোনো হিট জুটির পুনরাবৃত্তি থেকে শুরু করে নতুন সহশিল্পীদের সঙ্গে সমীকরণ সব মিলিয়ে দর্শকরা পেতে যাচ্ছেন দারুণ সব চমক। বিনোদন জগতের বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ইয়ুমনা জায়েদির নতুন ৪টি বহুল প্রতীক্ষিত নাটক নিয়ে আজকের প্রতিবেদন।

১. ক্যাফে ফিরাক

পাকিস্তানের বিনোদন অঙ্গনে জোর গুঞ্জন, নতুন নাটক ‘ক্যাফে ফিরাক’-এ অভিনয় করতে যাচ্ছেন ইয়ুমনা জায়েদি। এতে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন প্রতিভাবান অভিনেতা আহাদ রেজা মীর। একটি ইরানি পরিবারের গল্পকে কেন্দ্র করে নাটকটির সংলাপ সাজানো হয়েছে। দ্রুতই শুটিংয়ের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আহাদ ও ইয়ুমনার এই নতুন রসায়ন দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

২. তেরে বিন ২

ইয়ুমনা জায়েদির ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত প্রজেক্ট হলো ‘তেরে বিন ২’। ব্লকবাস্টার এই নাটকের দ্বিতীয় কিস্তিতে আবারও মীরব চরিত্রে ইয়ুমনা এবং মূর্তাসিম চরিত্রে ওয়াহাজ আলীকে দেখা যাবে। সেভেন্থ স্কাই এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ও সিরাজ-উল-হকের পরিচালনায় নাটকটির কাজ পিছিয়ে গেলেও শিগগিরই এর শুটিং শুরু হতে যাচ্ছে।

৫ বিলিয়ন ভিউয়ের রেকর্ড, তবুও ক্ষুব্ধ ভক্তরা

৩. লায়লা মজনু

ইয়ুমনা জায়েদি ও বিলাল আব্বাস খানের নতুন নাটক ‘লায়লা মজনু’ ঘিরে ভক্তদের মাঝে কৌতুহল তুঙ্গে। আইড্রিম এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এটি পরিচালনা করছেন হাসিব হাসান। শুরুর দিকে অন্যান্য তারকার নাম উঠে আসলেও বর্তমানে ইউমনা ও বিলালকেই প্রধান চরিত্রে দেখার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কাস্টিং নিয়ে চূড়ান্ত ঘোষণা আসা এখনো বাকি।

৪. পারিযাদ ২

দর্শকদের বহুল প্রতীক্ষিত আরও একটি প্রজেক্ট হলো ‘পারিযাদ ২’। নাটকের প্রাক-প্রযোজনা পর্বের কাজ শুরু হয়েছে। এতে ইয়ুমনা জায়েদি ও আহমেদ আলী আকবরের পুরোনো জুটিকে পুনরায় ফিরিয়ে আনার আলোচনা চলছে। মূল লেখক হাশিম নাদিম খানের হাত ধরেই নতুন রূপরেখা পাচ্ছে নাটকটির সিক্যুয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *