বহুবার রিজেক্ট হওয়া সেই বিদুষী বর্ণিতা এখন নায়িকা

প্রথমবারের মত ওয়েব ফিল্মে অভিনয় করছেন। কেন্দ্রীয় চরিত্রে এবারই অভিষেক হতে চললেও অভিনয়ে তিনি নতুন নন। শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন বহু বিজ্ঞাপন, নাটক এমনকি সিনেমাতেও। তবে সুন্দরী প্রতিযোগিতা থেকে বের হবার পর আগামীর এই যাত্রাকে একেবারে নতুন শুরু হিসেবেই দেখতে চান। বলছিলাম এবারের লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতার কথা।তাঁর সেই নতুন শুরুর গল্পই শুনলেন ইমরুল নূর।

প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’য় ‘নিউলি ম্যারেড’ গল্পে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। 

অভিনয়ের নতুন এই অধ্যায় নিয়ে বেশ উচ্ছ্বসিত বর্ণিতা বলেন, ‘প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করছি তাও আবার শিহাব শাহীন স্যারের নির্দেশনায়।

সত্যি বলতে আমি অনেক উচ্ছ্বসিত, একইসঙ্গে আনন্দিত। প্রায় দুই মাসের মতো রিহার্সেল করেছি, তারপর শুটিংয়ে অংশ নিয়েছি। এটা আমার জন্য অনেক কিছু। কারণ, হয়তো লাক্সের প্লাটফর্ম থেকে এমন সম্ভাবনা নিয়ে না বের হলে এরকম সুযোগ পেতাম না। রিহার্সেল থেকে শুরু করে শুটিংয়ের প্রতিটা মুহূর্ত উপভোগ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *