পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া বাংলাদেশের

এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের সম্ভাবনা ছিল নারী ক্রিকটে। তবে হতাশ করলো টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে ব্রোঞ্জ লড়াইয়ের ম্যাচে ৩১ রানে হেরেছে বাংলাদেশ। এতে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতির দলকে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে অধিনায়িক ফাতিমা সান করেন সর্বোচ্চ ৩০ বলে ৪৫ রান। 

এছাড়া গুল ফিরোজা ৩১, আলিয়া রিয়াজ ২২ ও শাওয়াল জুলফিকার ১৭ রান। বাংলাদেশের পক্ষে নাহিদা, স্বর্না ও রিতু নেন ২টি করে উইকেট। 

১৪৬ রান তাড়া করতে নেমে ২০ রানেই তিন উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটাররা ভুল শট সিলেকশনে উইকেট হারান। অধিনায়ক জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা উইকেটে টিকে থাকার চেষ্টা করেন। 

তাদের জুটিতে ৪৭ রান আসলেও ওভার প্রতি রানের চাপ বাড়তে থাকে। সেই চাপ কাটাতে দ্রুত রান তুলতে গিয়ে অধিনায়ক জ্যোতি বড় শট খেলার চেষ্টায় ক্যাচ দিয়ে আউট হন। ৩০ বলে ২৫ রান করেন তিনি। 

এরপর আর বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রানে থামে টাইগ্রেসরা। শারমিন আক্তার ৪৫ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *