জাদুকরী ফ্রি-কিকে গোল করে বিশ্বকে বুঁদ করেছেন এই খুদে তারকা

মাঠের খেলায় বাঁ-পায়ের জাদুকরী ফ্রি-কিকে প্রতিপক্ষের জাল কাঁপানো মহাতারকা লিওনেল মেসির ট্রেডমার্ক শট। এবার বাবার সেই চেনা রূপেরই প্রতিচ্ছবি দেখা গেল কনিষ্ঠ পুত্র চিরো মেসির পায়ে।

তবে বাবার মতো বা-পায়ে নয়, ডান পায়ের এক চোখ ধাঁধানো ফ্রি-কিকে গোল করে বিশ্বকে বুঁদ করেছেন এই খুদে তারকা। গোল করার পর তার বিশেষ এক উদযাপন নেটদুনিয়ায় ভাইরাল।

জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, ড্রিমস কাপ টুর্নামেন্টে ইন্টার মায়ামি অনূর্ধ্ব-৮ দলের হয়ে খেলার সময় ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে জড়ান চিরো। নিখুঁত এই গোলটি ফুটবল ভক্তদের লিওনেল মেসির জাদুকরী ফ্রি-কিকগুলোর কথা মনে করিয়ে দিয়েছে।

‘ভাই’কে বিদায় জানালেন ইয়ামাল, দীর্ঘমেয়াদি চুক্তিতে সোসিয়েদাদে বার্সার তারকা

গোল করার পর সতীর্থদের সাথে উল্লাস শেষে চিরোকে একটি কালো সানগ্লাস (চশমা) এনে দেওয়া হয়। তিনি সেটি চোখে দিয়ে ক্রস আর্মস করে পোজ দেন। এই আইকনিক ভঙ্গিটি ভক্তদের কাছে লিওনেল মেসির মাঠের বাইরের কিছু পরিচিত স্টাইলিশ মুহূর্তকে মনে করিয়ে দিয়েছে।

টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে শিরোপা জেতাতে মূল ভূমিকা রাখেন চিরো।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি সর্বোচ্চ গোলদাতা এবং আসরের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন।

ইন্টার মায়ামির যুব অ্যাকাডেমিতে চিরোর পাশাপাশি তার বড় দুই ভাই থিয়াগো ও মাতেও-ও ফুটবলের পাঠ নিচ্ছেন, যা মেসির পারিবারিক ফুটবল ঐতিহ্যকে নতুন প্রজন্মে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *