আবারও নতুন সম্পর্কে মালাইকা, ১৯ বছরের ছোট হীরা ব্যবসায়ী বয়ফ্রেন্ডকে নিয়ে এখন চর্চায়

অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। সেই সম্পর্কের ইতি টানার পর একান্ন বছরের মালাইকার সঙ্গে নাম জড়ায় হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার। নতুন করে এ যুগলের প্রেমের গুঞ্জন এখন বেশ চর্চিত।

বলিউডে আইটেম গানের আদর্শ বলা হয় মালাইকাকে। কারণ শুধু আইটেম গানে কাজ করেই নিজেকে অন্য জায়গায় নিয়ে গেছেন তিনি। তাইতো আইটেম গানের কথা আসলেই চোখের সামনে ভেসে ওঠে- ‘মুন্নি বদনাম হুয়ি’ কিংবা ‘ছাইয়া ছাইয়া গান’।

ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন মালাইকা। ২০২৪ সালের মে মাসের শেষে হঠাৎ খবর চাউর হয়, ভেঙে গেছে তাদের প্রেমের সম্পর্ক। এ সম্পর্কের ইতি টানার পর মালাইকার সঙ্গে নাম জড়ায় হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার। নতুন করে এ যুগলের প্রেমের গুঞ্জন চর্চায়।

বলিউড বাবল এক প্রতিবেদনে জানিয়েছে, মূলত নৈশভোজকে কেন্দ্র করে মালাইকা-হর্ষর প্রেমের গুঞ্জন নতুন করে শুরু হয়েছে। গত ২৯ আগস্ট, মুম্বাইয়ে একসঙ্গে নৈশভোজ সেরে রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় তাদেরকে। মুম্বাইয়ের বান্দ্রার জনপ্রিয় একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। এরপর থেকে তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে নানা আলোচনা চলছে।

গত বছর একটি কনসার্টে হর্ষ মেহতার সঙ্গে মালাইকার তোলা ছবি ভাইরাল হয়; যা নিয়ে তাদের প্রেমের জল্পনা মাথাচাড়া দিয়ে ওঠে। তারা ইতালির রোমে বেড়াতেও গিয়েছিলেন। ‘স্প্লিটসভিলা’খ্যাত সৌরভ বেদির সঙ্গে একটি পার্টিতে দেখা যায় তাদের। এ পার্টিতে তোলা ছবি ভাইরাল হওয়ার পর চর্চা কম হয়নি।

মালাইকার পরিবার আয়োজিত ওনাম উৎসবেও হর্ষকে দেখা গেছে। এসব ঘটনার সমীকরণ মিলিয়ে নেটিজেনদের ভাষ্য-প্রেম করছেন তারা। হর্ষ মেহতা মালাইকার চেয়ে ১৯ বছরের ছোট। তবে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হওয়ার পর মুখে কুলুপ এঁটে আছেন মালাইকা।

উল্লেখ্য, ১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। এরপর আর বিয়ে করেননি মালাইকা। তবে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *