মন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করে উপদেষ্টা হিসেবে নিয়োগ জহির উদ্দিন স্বপনের

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি আলাদা সরকারি গেজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। ২১ আগস্ট সই হওয়া এই প্রজ্ঞাপন দুটিতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

অন্য একটি প্রজ্ঞাপনে জানানো হয়, ‘Rules of Business, 1996’-এর Rule 3B(i) ও 3B(ii) অনুযায়ী প্রধানমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগদান ও দায়িত্ব অর্পণ করেছেন। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এই আদেশও অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *