চট্টগ্রামের মীরসরাইয়ে একটি মাইক্রোবাস থেকে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

রোববার (১৬ আগস্ট) মীরসরাই থানার ইকোনমিক জোন সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ইকোনমিক জোন সড়কে বিশেষ নজরদারি ও অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে পুলিশ সেটিকে ধাওয়া করে। একপর্যায়ে মাইক্রোবাসটি ফেলে এর ভেতরে থাকা অজ্ঞাতপরিচয় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তার এবং মাদকের উৎস ও সরবরাহকারী চক্র শনাক্তে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *