ভারতের স্বাধীনতা উপলক্ষে প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছাবার্তা জানান ইরানের প্রেসিডেন্ট

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত কাল ১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস।

ভারতের ইরানি দূতাবাস ইতোমধ্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে পৌঁছে দিয়েছে। শুভেচ্ছাবার্তায় পেজেশকিয়ান বলেছেন, তেহরান দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও বিস্তৃত ও গভীর করতে আগ্রহী।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সভ্যতাগত যোগসূত্র এবং জনগণের পারস্পরিক সম্পর্ক শত শত বছরের। তেহরান এবং নয়াদিল্লির নিজেদের কূটনৈতিক বন্ধন আরও দৃঢ় করতে চাইলে এসব যোগসূত্র এবং জনগণের পারস্পরিক সম্পর্ক সেই বন্ধনের ভিত্তি হিসেবে কাজ করবে।

“পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার আবহে দ্বিপাক্ষিক সম্পর্ককে সুসংহত করতে এবং দুই দেশের অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে তেহরান আরও কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত”, শুভেচ্ছাবার্তায় বলেছেন পেজেশকিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *