বাবা মৃত্যুর পর শোকে আচ্ছন্ন লিওনেল মেসি, অবসরের ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টিনা সুপারস্টার

লেওনের বিপক্ষে লিগস কাপে ৩-২ গোলে হারের ম্যাচেই খেলেছেন মেসি। কিন্তু তার মনে এখনও বাবা হারানোর শোক বিরাজ করছে। দলের প্রধান তারকার খারাপ সময়ে সবার প্রতি বিশেষ অনুরোধ করলেন ইন্টার মায়ামি কোচ গুইলেরমো হোয়োস।

শুক্রবার মায়ামি কোচ বললেন, ‘আমি বিশ্বাস করি সবকিছু ধীরে ধীরে হওয়া উচিত। খেলোয়াড়ের মাঝে এখনও গভীর যন্ত্রণা আছে। এটা রাতারাতি পাল্টে যাবে না।’

আর্জেন্টাইন কোচ যোগ করলেন, ‘তাই, আমি মনে করি এই মুহূর্তে নীরবতাই সর্বোত্তম পথ। নীরবতা, স্থিরতা এবং প্রশান্তি, যাতে সে নিজের জন্য একটি জায়গা খুঁজে নিতে পারে। তার পাশে থাকা এবং তার সাথে এই নীরবতা ভাগ করে নেওয়া আমাদের কর্তব্য। আমার কাছে নীরবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটিই শেষ পর্যন্ত একজন মানুষকে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করে। সে সত্যিই একজন চমৎকার মানুষ এবং তার একটি চমৎকার পরিবার রয়েছে।’

বাবার মৃত্যু সংবাদ পেয়েই দেশে ফিরে যান মেসি। আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মায়ামিতে ফেরার আগে একটি ব্যক্তিগত স্মরণ অনুষ্ঠানে ছিলেন তিনি। তারপর মায়ামিতে ফিরে দলের অনুশীলনে যোগ দেন এবং মেক্সিকান ক্লাবের মুখোমুখি হন।

লেওনের বিপক্ষে ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে তাকে নামানো হয় এবং ৪৫ মিনিট খেলেন। মাঠে ঢোকার মুহূর্তে তার প্রতি শ্রদ্ধা জানান দর্শক-সমর্থকরা।

দলের প্রতি মেসির নিবেদন নিয়ে হোয়োস বলেছেন, ‘তাকে যথার্থ মূল্যায়ন করার মতো কোনো শব্দ নেই। একজন মানুষ হিসেবে তার মূল্য বোঝানোর মতো কোনো বর্ণনা আমি খুঁজে পাই না। আমরা এখানে একজন ফুটবলার হিসেবে তার মূল্য নিয়ে কথা বলছি না, বরং বিশাল হৃদয়ের অধিকারী একজন চমৎকার মানুষ হিসেবে তার মূল্য নিয়ে কথা বলছি। অনেক সময় শব্দ যথেষ্ট হয় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *