ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী

সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের কথিত ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা ব্যক্ত করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী।

গতকাল এক ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মাওলানা তাহেরী এই ঘটনাকে ‘বিকৃত মানসিকতা’ ও ‘মিথ্যাচার’ হিসেবে আখ্যায়িত করেন।

“ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে বউ”

ওয়াজ মাহফিলে সরাসরি এমপি গাজী নজরুল ইসলামের নাম উল্লেখ করে মাওলানা তাহেরী বলেন:

“সাতক্ষীরায় এখন কী চলতাছে! সাতক্ষীরার মেয়ের বয়স ১৪, মেয়ের বাপের বয়স ৩৬ আর ওনার বয়স হলো ৭৪, না কত? কী হিসাব-নিকাশ! ধরা পড়ার আগে রোমান্টিক, আর ধরা পড়লে কয় বউ! এগুলো বিকৃত মানসিকতা ছাড়া আর কিছুই না।”

এআই প্রমাণের চেষ্টা ও ‘বট বাহিনী’ নিয়ে কড়া তোপ

সম্প্রতি ভিডিও ফাঁসের পর ছড়িয়ে পড়া বক্তব্য ও ব্যাখ্যার সমালোচনা করে মাওলানা তাহেরী একে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র প্রযুক্তিগত বিভ্রান্তি বলে উড়িয়ে দেওয়ার চেষ্টাকে মিথ্যাচার বলে উল্লেখ করেন। তিনি বলেন:

“এসব ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া হলো বিকৃত যৌনাচার ঢাকার কৌশল। আবার ধরা খাওয়ার পর দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। আমি প্রশাসনকে বলব—ঘটনাটির সঠিক ও সুষ্ঠু তদন্ত করেন। এই মিথ্যাবাদী ও মোনাফেকদের মুখোশ উন্মোচনের বড় সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে, কিন্তু অন্তরে ইসলাম নাই। এদের একটি শক্তিশালী ‘বট বাহিনী’ আছে; তারা কোনো হারামকে হালাল প্রমাণ করতে এবং অপরাধ ঢাকতে ওই বট বাহিনীকে কাজে লাগিয়ে দেয়।”

“নির্বাচনে সাদা পর্দা, এখন কী হচ্ছে?”

নির্বাচনী প্রচারণার সময় জামায়াত এমপির প্রদর্শিত ধর্মীয় আচরণের কথা স্মরণ করিয়ে দিয়ে তাহেরী আরও যোগ করেন:

“এই লোকটাকে দেখলাম নির্বাচনের সময় মঞ্চের মাঝে সাদা পর্দা টাঙিয়ে প্রচার করেছে। একপাশে মেয়েরা বসত আর একপাশে উনি। তিনি পর্দার কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন— আপনারা ভালো করে চলবেন, পর্দা মেনে চলবেন। অথচ এখন পর্দার আড়ালের আসল সত্য রূপ বেরিয়ে এসেছে।”

উল্লেখ্য, ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনীতিতে বইছে আলোচনার ঝড়। তবে অভিযুক্ত গাজী নজরুল ইসলাম বা তাঁর রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সমালোচনার বিপরীতে আইনি ব্যবস্থা বা অফিসিয়াল ব্যাখ্যা আসার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *